মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। আকাশপথ সীমিত হয়ে যাওয়ায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে শত শত ফ্লাইট বাতিল করতে হয়েছে।
এর মধ্যে শুধু আজ শনিবার (১৪ মার্চ) বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়া ২টি, গালফ এয়ার ৪টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ৪টি, জাজিরা ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।