টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ গ্রহণের পর তিনি শপথ বইয়ে এবং গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন। এসময় রাষ্ট্রপতির কক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এবার নতুন দায়িত্বের সঙ্গে তিনি সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।