ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাব উত্থাপন করেন।
প্রধানমন্ত্রীর প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের পক্ষ থেকেও এ প্রস্তাবে সমর্থন জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে, পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর বেলা প্রায় সোয়া ১১টার দিকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি সরকারের সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে জিয়াউর রহমানের আহ্বানে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। দলীয় অঙ্গনসহ বিভিন্ন মহলে তিনি সজ্জন ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত।