শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

থার্ড টার্মিনাল চালু হতে ৬-৯ মাস লাগবে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হতে আনুমানিক ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানান, জাপানের সঙ্গে পূর্বে করা চুক্তি পুনঃপর্যালোচনার প্রক্রিয়ায় আছে। যদি চূড়ান্ত সমঝোতা হয়, তবে সেই অনুযায়ী কাজ চলবে; না হলে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে প্রকল্প এগোবে।

বুধবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী এমন তথ্য দেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাতের পর।

প্রতিমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় চীনের সঙ্গে পর্যটন ক্ষেত্রে একটি এমওইউ হয়েছিল, যা কার্যক্রমে অগ্রগতি হয়নি। এখন চীন কক্সবাজার সমুদ্রবন্দরে বিনিয়োগ করে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশে সপ্তাহে ১২টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। চীন আরও তিনটি ফ্লাইট বৃদ্ধি করতে চায় এবং এর জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন প্রক্রিয়া শেষে সিভিল এভিয়েশন এই ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত দেবে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের পর্যটকদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। এছাড়া চীন-বাংলাদেশ বিমান যোগাযোগে নতুন রুটের সুযোগও চীনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com