শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার (১১ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

তিনি বলেন, অধিবেশন শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত হলে তাদের শপথ অনুষ্ঠান রাষ্ট্রপতি গ্রহণ করাবেন। এরপর অধিবেশন আবার বসবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, অধিবেশনে প্রধানপদসহ সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা হবে এবং সুপ্রস্তাবের ওপর আলোচনা হবে। এদিন আইনমন্ত্রী একসঙ্গে ৩০টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন। ভাষণের আগে কিছু সংসদীয় কমিটিও নির্বাচিত হবে।

তিনি জানান, আগামী ১৫ মার্চ আরও একটি অধিবেশন হতে পারে, এরপর ঈদ পর্যন্ত সংসদ বিরতি থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com