ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভা সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
সরকারি দলের সব সংসদ সদস্যকে সময়মতো সভায় উপস্থিত থাকার জন্য চিফ হুইপ অনুরোধ জানিয়েছেন।