প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, ইরান-ইসরায়েল সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন সৌদি আরবে, ১ জন বাহরাইনে এবং ১ জন দুবাইয়ে মারা গেছেন। এছাড়া প্রাথমিক তথ্য অনুযায়ী, কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুবাইয়ে নিহত আহমদ আলীর লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর ফ্লাইট বন্ধ থাকলেও যাত্রীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা, এবং জরুরি সমন্বয় কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরবে নিহতদের পরিবার এবং টাঙ্গাইলের বাচ্চু মিয়ারের পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ অব্যাহত আছে।