সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর আবেদন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩ Time View

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির এলপিজির দাম ৪১০ টাকা বৃদ্ধি করে ১২৩৫ টাকায় নির্ধারণের জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বেসরকারি কোম্পানির তুলনায় বর্তমান দাম কম থাকায় ক্রসফান্ডিং সমস্যা সৃষ্টি হচ্ছে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতে এই দাম বৃদ্ধির আবেদন করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার প্রস্তাব করেছিল। সে সময়ও মূলত ডিলার পর্যায়ের স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণে দাম বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওই প্রস্তাবটি বাতিল করেছিল।

এবারের আবেদনও স্থানীয় খরচ ও বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com