রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তারেক রহমানকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময়ের সরকার রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করার লক্ষ্যেই তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করেছিল বলে দলটির নেতাদের দাবি।

গ্রেপ্তারের পর প্রায় দেড় বছর কারাগারে ছিলেন তারেক রহমান। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি মুক্তি লাভ করেন। মুক্তির পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তিনি।

বিএনপি নেতাদের অভিযোগ, তৎকালীন পরিস্থিতির ধারাবাহিকতায় পরবর্তীতেও তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা করা হয়। তাদের দাবি, এসব মামলার বেশিরভাগই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com