শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

গুমোট আবহাওয়ার মাঝে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭ Time View

দেশজুড়ে বিরাজমান গুমোট আবহাওয়ার মধ্যে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সামনের কয়েকদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সোমবার থেকে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে সার্বিকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বেশিরভাগ স্থানে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে এ সময় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com