রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নারী-শিশুর নির্যাতনের শাস্তির দাবিতে মহিলা জামায়েতের মানববন্ধন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

আইন কার্যকর না হলে সেই আইনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ নির্বাচন পরবর্তী সময়ে নারী ও শিশুর ওপর পাশবিক নির্যাতন এবং হত্যার প্রতিবাদে শাস্তি নিশ্চিতের দাবিতে মানবব্ন্ধন কর্মসূচি করেছে। এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ও মহিলা বিভাগের সেক্রেটারি বলেন, আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তখন রাস্তায় নেমেছিলাম। এর জন্য তৎকালীন সরকারের স্বরাষ্ট উপদেষ্টা বিচারের জন্য এক মাস সময় ছেয়েছিলেন। কিন্তু সে বিচারের কার্যকারিতা কেন এখন পাইনি? সেই রায় যদি কার্যকর হতো তাহলে তাহিয়া-আমিনাসহ আরও অন্য শিশুদের জীবন দিতে হতো না।

এই সময় তিনি সরকারের দায়িত্ব নিয়ে আরও বলেন, সরকার নীরব কেন? আপনি তো ১৮ কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, এই দায়িত্বটা কিভাবে পালন করছেন? আপনি ৪ স্তরের নিরাপত্ত্বার মধ্যে আছেন, কিন্তু দেশের নাগরিকরা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? নিজের ঘরে তো তারা নিরাপত্তা পেতে পারে। কিন্তু আপনি কেন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? এই ব্যর্থতার দায় আপনাকে এবং প্রশাসনকে বহন করতে হবে।

এ কর্মসূচির অন্য বক্তারা বলেন, আমরা জাতি হিসেবে আজ লজ্জিত। নির্বাচন পরবর্তী সময়েও এ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের পাশবিক নির্যাতনের পর তাদের হত্যা করা হচ্ছে। একটি রাষ্ট্রের মর্যাদা ও সম্মানের প্রতিক সেদেশের নারী ও শিশু সমাজ। কিন্তু কিছু মানুষ রুপি পুশুর করা আঘাতে সেই মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে।

এই মানববন্ধন চলাকালীন তারা সারা দেশে ঘটিত অত্যাচার-জুলুমের বিচার চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com