শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার সময় সীমা নির্ধারণ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার সময় সীমা নির্ধারণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসের মধ্যেই সাবেক উপদেষ্টাদের সরকারি বাংলো ও অ্যাপার্টমেন্ট খালি করতে বলা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় দেওয়া হবে। তবে মার্চ বা এপ্রিল থেকে বাসা ব্যবহারকারীদের সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।

আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, সাবেক উপদেষ্টাদের জন্য সরকারি আবাসনের কোনো নিয়ম নেই এবং তারা পেনশন সুবিধাও পান না। তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করা যায় চলতি মাসের মধ্যেই সবাই বাসা ছাড়বেন। কারো বিশেষ প্রয়োজন হলে এক মাস সময় নেওয়া হবে এবং সে ক্ষেত্রে ভাড়া আদায় করা হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কারণে ওই মাসের ভাড়া নেওয়া হবে না।

তথ্য মতে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে তার গুলশানের বাসভবনে উঠবেন। এছাড়া সাবেক সরকারের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোডে ২৪টি বাংলো ও ১২টি অ্যাপার্টমেন্ট বরাদ্দ রয়েছে।

বর্তমান সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন ৪৯ জন। উপদেষ্টা ও বিশেষ সহকারী ১০ জন। সরকারি বাসা বরাদ্দের জন্য আবাসন পরিদপ্তর ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আবাসন পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, খালি হওয়া বাসাগুলো রংচং ও মেরামতের পর পর্যায়ক্রমে নতুন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের বরাদ্দ দেওয়া হবে।

পরিদপ্তরের পরিচালক আরো বলেন, সবাই সরকারি বাসা চাইবেন না। তাই বরাদ্দে কোনো সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com