শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেই প্রতিবছর এই পদক প্রদান করা হয়। এবছর চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ এ সম্মাননায় ভূষিত হন।

এছাড়া সংগীত দল হিসেবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’কেও একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন এবং পদকপ্রাপ্তদের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী দেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com