বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহিদ সেনা দিবস উপলক্ষ্যে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পরিবারদের আশ্বস্ত করে বলেন,  পিলখানার হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারাই এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সেনাবাহিনীকে দুর্বল করার একটা কৌশল অবলম্বন করে ছিল।

তিনি বলেন , এই হত্যাকাণ্ডের পিছনের মূল উদ্দেশ্য কি ছিল তা জানার জন্য নবনির্বাচিত সরকার গঠনের পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করার পরেও এখন পর্যন্ত সে তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি জনগনের সামনে। তিনি আরও বলেন, তৎকালীন সরকারের সময় জাতীয় কমিটি গঠন করা হয় এবং সে রিপোর্ট আমাদের সামনে আসে কিন্তু উল্লেখ্যযোগ্য ভাবে সে রির্পোট বাস্তবায়নে তৎকালীন সরকার কোন উদ্যোগ গ্রহন করেনি।

সালাউদ্দিন আহমহ বলেন, সেই রির্পোটে ৭০ এর ও বেশি সুপারিশ আসে যা আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব। এ বিষয়ে তিনি আরও জানান, পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com