বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনের প্রতীকি সিদ্ধান্ত সংসদে: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে কি না— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিষয়টি সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।

তার ভাষায়, “ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট।” তিনি আরও বলেন, সিটি করপোরেশনগুলোতে এতদিন সরকারি কর্মকর্তারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তবে রাজনৈতিক নেতৃত্ব যুক্ত হলে নগরবাসীর সেবার মান আরও উন্নত হবে বলে সরকার মনে করে। দলীয় প্রতীকে নির্বাচন আয়োজনের বিষয়টি সংসদের অধিবেশনেই চূড়ান্ত রূপ পাবে।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগর প্রশাসনে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। তার মতে, নির্বাচিত রাজনৈতিক প্রশাসকরা সরকারি কর্মকর্তাদের তুলনায় নাগরিকদের চাহিদা ও প্রত্যাশা পূরণে অধিক কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করতে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনের বিষয়গুলো পর্যায়ক্রমে সংসদে উত্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com