রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের প্রথম কর্মদিবস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে তিনি আন্তরিকভাবে কথা বলেন। দীর্ঘদিনের পরিচিতদের নাম ধরে কাছে ডেকে আলাপ করায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com