শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন, নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে, যাতে জনগণ দ্রুত সেবা পায় এবং আস্থা ফিরে আসে।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও নৈতিকভাবে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করা হবে। এ জন্য প্রয়োজন নতুন জনবল নিয়োগ ও যথাযথ বাজেট মঞ্জুরি। নতুন জনবল নিয়োগ এবং সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com