শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস দেবে সরকার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারের অংশ হিসেবে দুধ, ডিম, মাংস ও মাছ কম দামে বিক্রির এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান প্রাঙ্গণে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রোটিনজাত পণ্যের দাম নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।

তিনি আরও জানান, রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ মোট ২৫টি স্পটে ইতোমধ্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজানজুড়ে চলবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

এ কর্মসূচির আওতায় প্রতি ডজন ডিম ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com