বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা মির্জা ফখরুলের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  তিনি জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এই উন্নতি আরও দৃঢ় করা সম্ভব হবে।

মির্জা ফখরুল বলেন, আমি যে চ্যালেঞ্জ নিয়ে এসেছি, তা হলো জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার পরিকল্পনা ঘোষণা করেছেন। মন্ত্রিসভা সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র সব কর্মসূচির মূল ভিত্তি হবে এবং এই মন্ত্রণালয়কে ডাইনামিকভাবে পরিচালনা করতে চান। মানুষের সমস্যার সমাধানে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা তার অগ্রাধিকার হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, এমন ধারণা রাখা ঠিক নয়। এক, দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়েছে এবং নির্বাচিত সরকার এসেছে। এটি একটি বড় অর্জন। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে এবং সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।

দুর্নীতি প্রতিরোধে নিজের দায়িত্বের কথাও উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যা করতে পেরেছে, তা যথেষ্ট। মূল লক্ষ্য ছিল গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা সফলভাবে সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com