স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

Posted by

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল বেলা ১১ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানো শেষে করে  এক মিনিট দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন তিনি।

তারেক রহমান নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে সই করেন তিনি। দেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেন। পাশাপাশি নিয়ম মেনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন তিনি।

অন্যদিকে, স্মৃতিসৌধে নিবেদন শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর সমাধিতে জিয়ারত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *