প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এ ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। ৪৯ সদস্যের এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
নতুন সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ। ভাষণে তিনি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নীতি-অগ্রাধিকার এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও ভাষণটি একযোগে সম্প্রচার করা হতে পারে।







Leave a Reply