বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের সর্বোচ্চ আরেক পদে তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। ফলে তিনিই হতে যাচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

শপথ শেষে সংসদ ভবনে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়, যা প্রধানমন্ত্রী হওয়ার সাংবিধানিক পথ সুগম করে।

অনুষ্ঠানের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। পরে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।

সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ আয়োজনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

এদিকে সন্ধ্যার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com