স্বরাষ্ট্রের সিনিয়র সচিব থেকে নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

Posted by

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে  উল্লেখ করা হয়েছে , ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।

বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. নাসিমুল গনি দীর্ঘদিন সরকারি প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। টানা চার বছর ওই অবস্থানে থাকার পর ২০১৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেয়। সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে তাকে প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব অর্পণ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *