শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

রমজানে সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

আসন্ন রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার কথা জানিয়েছিল। কিন্তু ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সরকারকে নোটিশ দেন পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার জন্য। নোটিশে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলিম। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এটি আইন, প্রথা ও নীতি। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক এবং শিক্ষা ব্যবস্থার জন্য ‘এক প্রকার বৈষম্য’।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোররা স্কুলে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট বোধ করবেন, যা তাদের ধর্মীয় আচার চর্চার অন্তরায় সৃষ্টি করবে। এছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজট সৃষ্টি হবে, যা নগরবাসীর জন্য অতিরিক্ত দুর্ভোগের কারণ হবে।

হাইকোর্টের এই আদেশ অনুযায়ী, আসন্ন রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী এবং অভিভাবকরা স্কুল বন্ধ থাকার সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com