আগামী পাঁচদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা (৫ দিনের) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে প্রথম দিনে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনে, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।







Leave a Reply