রীতি অনুযায়ী সাধারণত বঙ্গভবনের দরবার হলেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে এবার সেই ঐতিহ্য ভাঙছে, কারণ প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং একই স্থানে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখনো প্রস্তুত নেই। সেজন্য আপাতত তিনি সেখানে উঠতে পারছেন না। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী সেখানে উঠবেন।
তবে কোথায় হবে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, তা নতুন সরকারই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে।







Leave a Reply