রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা আগের পেশায় ফিরবেন: আলী রীয়াজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবার তার আগের পেশায় যোগদান করবেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে এ তথ্য  জানান তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে আবার তার আগের পেশায় ফিরতে ইচ্ছা প্রকাশ করেছেন এবং এ জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন।

তিনি গণভোট প্রসঙ্গে বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যক ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা জনগণের সংস্কারের প্রতি সমর্থন প্রকাশ করছে।

রাজনৈতিক দলগুলোকে তিনি সতর্ক করেছেন, দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে, সেভাবে কাজ করবে। তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন আশা করি। বিশেষ করে বিএনপি বিভিন্ন সময়ে বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক উত্তরণ কঠিন, কিন্তু ঐকমত্য থাকলে তা সম্ভব।

সংবিধান সংস্কারের বিষয়ে আলী রীয়াজ আরও বলেন, ১৮০ দিনের মধ্যে সংসদের উচ্চ কক্ষের বিষয়টি সম্পন্ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com