শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা দেশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের গণভোট শেষ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা চলা ভোটগ্রহণে দেশের ২৯৯টি আসনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই বছরে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একসাথে একই বাক্সে রাখা হয়েছিল। সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো রঙের এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের। গণনার সময় প্রথমে ব্যালটগুলো রঙ অনুসারে আলাদা করা হবে এবং এরপর পৃথকভাবে গণনা করা হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল ৪৭.৯১ শতাংশ। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছিল ৩২.৮৮ শতাংশ।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তে ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সারা দেশে কোনো ভোটকেন্দ্রেই ভোট স্থগিত হয়নি।

তবে নির্বাচনের কিছু কেন্দ্রে ছোটখাটো সহিংসতা লক্ষ্য করা গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com