শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

রাজধানীতে ভোট পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রাজধানীর একাধিক কেন্দ্র ঘুরে দেখেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

কেন্দ্রগুলোতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শেষ পর্যন্ত এ ধারা বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এবং জাতির কাছে উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com