বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

আইআরআই’র নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে সাবেক মার্কিন কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাক্ষাৎকালে নির্বাচন পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com