ঢাকার চীনা দূতাবাসের ভিসা অফিস আগামী ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, ছুটির সময়সূচি অনুযায়ী এই সময়ে ভিসা অফিস পরিষেবা স্থগিত থাকবে।
দূতাবাস কর্তৃপক্ষ ভিসা সংক্রান্ত যেকোনো কার্যক্রম এই সময়সীমার পরে পুনরায় চালু হবে বলে জানিয়েছে।