মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ঢাকা মহানগরীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, প্রতিটিতে ৭ জন পুলিশ মোতায়েন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

ঢাকা মহানগরীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রের প্রতিটিতে ৭ জন করে পুলিশ অফিসার মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

তিনি জানান, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

নির্বাচন উপলক্ষে ডিএমপির প্রায় ২৫ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান কমিশনার। একই সঙ্গে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com