সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফিরতে পারবেন হাজিরা: বিমান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে দেশে ফেরার জন্য সাধারণ যাত্রীদেরও ফ্লাইট সুবিধা দেবে বিমান, এবং টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “ফ্লাইটের টিকিট কেবলমাত্র ২০ হাজার টাকায় কেটে সৌদি আরব থেকে দেশে ফিরা সম্ভব হবে। এর ফলে বিমান ১২০ কোটি টাকা বাড়তি আয় করবে।”

তিনি আরও জানান, বিমানে ডিজিটাল জালিয়াতি রোধ করতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে।

এছাড়া, বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, তিনি দায়িত্ব পালনকালে সরকারি কোনো গাড়ি, বাড়ি বা অন্য সুবিধা গ্রহণ করেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি। দায়িত্ব ছাড়ার আগেই তার সম্পদের বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com