রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।

শনিবার (৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। এ ছাড়া ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার ব্যালট নিজ নিজ দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন, যার মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৮৩ হাজার ৯৪২টি ব্যালট বুঝে পেয়েছেন।

সালীম আহমাদ খান আরও  জানান, এবারের নির্বাচনে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com