সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীতের প্রভাবের কারণে আগামী কয়েক দিনে রাতের দিকে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।