বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনের কূটনীতি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচনকালীন সহিংসতা রোধে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথাবার্তা এখন একটি গতানুগতিক ধারা, যা দেশের মানুষও চায়।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কোন কোন উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নিতে এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি নিজে এখনও পাসপোর্ট হস্তান্তর করেননি।

এছাড়া, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর সম্পর্কেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান তৌহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com