বিমান বাংলাদেশ এয়ারলাইনস দীর্ঘ ১৪ বছর পর সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে পুনরায় আজ থেকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে।
সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট চলবে বলে প্রাথমিক সুত্রে জানা গেছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮ টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১ টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি থেকে রাত ১২ টায় ফ্লাইট ছেড়ে পরের দিন ভোর ৪:২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হয়ে বিমানযাত্রা করতে হতো। এতে সময় ও খরচ দুটোই বেশি খরচ হতো। এখন সময় ও বাঁচবে খরচ কমবে। সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করা যাবে। যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।
১৬২ আসনের উদ্বোধনী এই ফ্লাইটের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিমান জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, প্রথম ফ্লাইটটি সম্পূর্ণ বুকড। দ্বিতীয় ফ্লাইটের টিকিট ও ইত্যমধ্যে বিক্রি হয়ে গেছে। এ ফ্লাইটে ব্যবহার করা হচ্ছে বোয়িং ৭৩৭ মডেলের ১৬২ সিটের বিমান।
এয়ারলাইন্স সুত্রে জানা যায়, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং সব আনুষ্ঠানিকতা শেষে ২০১২ সালের পর এই প্রথম সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।