বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ইসি নির্দেশ: নির্বাচনি প্রচারণায় পোস্টার বর্জন ও আচরণবিধি মেনে চলা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণ বিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে প্রার্থীরা লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। তবে কোনো প্রার্থী নির্বাচনি পোস্টার ব্যবহার করতে পারবে না।

এর পাশাপাশি, চিঠিতে সকল রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এবং প্রিন্টিং প্রেসে পোস্টার মুদ্রণ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com