বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

পোস্টাল ব্যালটে ৪ লাখ ৩২ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

সালীম আহমাদ খান জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী ভোটারের কাছে পৌঁছেছে। এর মধ্যে নিবন্ধিত ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।

তিনি আরও জানান, ভোটাররা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি পোস্টাল ব্যালট। এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছে মোট ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট।

সালীম আহমাদ খান আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com