বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০ Time View

ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। দায়িত্ব নেওয়ার পর এটিই মার্কিন রাষ্ট্রদূতের প্রথম বৈঠক সিইসির সঙ্গে।

ইসি সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় এসে দায়িত্ব নেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com