বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

দেশের ৮ জেলায় বৃষ্টির আভাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭ Time View

ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি থাকে। এরই ধারাবাহিকতায় আজও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর দিয়েছে নতুন দুঃসংবাদ। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে করে ওই অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com