পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত গণ অধিকার পরিষেদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বেলা ১২ টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি শাখা কার্যালয়ে সাম্প্রতিক দশমিনার চর বোরহানে অফিস ভাঙচুর ও গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে নুর বলেন, সোমবার দিবাগত সন্ধ্যার দিকে দশমিনা উপজেলার চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে ঘোড়া প্রতীকের সমর্থকরা নির্বাচনী মিছিল নিয়ে এসে বিএনপির অফিস ভাঙচুর করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। আমি এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যারা এ ঘটনার সাথে জড়িত আছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ প্রমুখ।