বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে  নির্বাচন এবং গণভোট নিয়ে গুলশানে ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এই কথা জানান তিনি।

সিইসি বলেন,নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কুটনীতিবিদরা। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে।

তিনি  আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথেও আলোচনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা এবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও আশাপ্রকাশ করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com