জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করতে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৫ জানুয়ারি তা আবার পুরোদমে চালু করা হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য ভোটার তালিকা প্রস্তুতির কারণে নির্বাচন কমিশন গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে দেয়। তবে জরুরি ভিত্তিতে আবেদন করলে এনআইডি সংশোধন সেবা সীমিতভাবে চালু রাখা হয়েছিল।