বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের সাথে বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠকে আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

নিরাপত্তাজনিত কারণে ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই অংশ নিতে হবে। আইসিসির সোজাসাপ্টা বক্তব্য, ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে এক দিন সময় দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল তিনটায় বিশ্বকাপ দলের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রিকেট মহল।

এদিকে, বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, সরকারকে কোনো প্রকার চাপ দিতে চান না। বিশ্বকাপ খেলতে চান তবে সেটা শ্রীলঙ্কার মাটিতে।

আইসিসি তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আজ বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা। এরপর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেটি আজই জানানো হবে আইসিসিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com