বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

প্রবাসীরা আজ বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ভোট দিতে পারবেন ভোটাররা। এতে `পোস্টাল ভোট বিডি‘ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররাই অংশগ্রহণ করতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) পাঠানো এক বার্তায় জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখেই সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন।

ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। `পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দিতে পারবে না। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ ইতোমধ্যে নির্বাচন কমিশন সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com