বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ছাতক উপজেলা এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

ছাতক উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে আজ শুক্রবার বিকেলে জাউয়া বাজার অডিটোরিয়ামে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা এনসিপির আহবায়ক সাইদুর রহমান শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এনসিপির সদস্য সচিব মিনহাজ উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহবায়ক শাহনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এনসিপির সাবেক জেলা সমন্বয়ক আতাউর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ এবং জেলা কমিটির সদস্য শামিম আহমদ ও সেলিম মিয়া।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুব মজলিসের বাইতুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মদ সানোয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজ আক্তার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা এনসিপির নেতা সাফওয়ান আহমদ। সভায় আরও বক্তব্য দেন ছাতক উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ এবং ছাত্রশক্তির প্রতিনিধি আলহাজ্ব আহমদ।

সভায় নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরা হয়। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোট বিজয়ী করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com