বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

গুলিবিদ্ধ হুজাইফার উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭ Time View

মিয়ানমার সীমান্ত থেকে ছুটে আসা গুলিতে আহত টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চার সদস্যের মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত নেয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের সন্তান। রোববার (১১ জানুয়ারি) সকালে সীমান্তের ওপার থেকে ছুটে আসা গুলিতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হলেও গুলি বের করা সম্ভব হয়নি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকদিন ধরে বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। মংডু টাউনশিপের আশপাশে সরকারি জান্তা বাহিনী আরাকান আর্মির (এএ) অবস্থান লক্ষ্য করে আক্রমণ জোরদার করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com