বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ভোটকেন্দ্রে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সারাদেশের সব ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা ও থানা পর্যায়ের কোম্পানি আনসার, প্রায় ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে প্রয়োজনীয় মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে চার লাখের বেশি সদস্যকে STDMS সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com