,

আইনগত ভিত্তি পর্যালোচনার পর আইপিএলের সম্প্রচার বন্ধ নিয়ে পদক্ষেপ: রিজওয়ানা হাসান

Posted by

আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হতো। কিন্তু খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের একটি খেলোয়াড়কে যুক্ত করার পর আবার রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়া হলো। এ দেশের জনগণের মনেও প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরও একটি অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, দেশে আইপিএল সম্প্রচার করা হবে কি না, এই অবস্থানের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এটি করার পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব। কোন দিক থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো সেটিও দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *